1. admin@bogurapost.com : admin :
রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় বিএসটিআই’র অভিযানে জরিমানা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজশাহীতে পরিমাপে কম দেওয়ায় বিএসটিআই’র অভিযানে জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১৪৭ বার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর উদ্যোগে অদ্য রাজশাহী জেলার পবা উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ওজন ও পরিমাপে কারচুপির মাধ্যমে অকটেন পরিমাপে কম দেওয়ায় আশরাফের মোড়ে অবস্থিত মেসার্স আসাদুল্লাহ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশনকে ১০ হাজার জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অবৈধভাবে ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রয়-বিতরণ করায় এবং ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ সম্বলিত লেবেল/স্টিকার না থাকায় খড়খড়ি মোড়ে অবস্থিত মেসার্স বেলীফুল অভিজাত মিষ্টি বিপণী (শো-রুম) ও মেসার্স আরাফাত মিষ্টি (শো-রুম) প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয় এবং মিষ্টির লাইসেন্স গ্রহণের ০১ সপ্তাহ সময় প্রদান করা হয়। নতুবা পরবর্তীতে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পবা সহকারী কমিশনার (ভূমি), অভিজিত সরকার এর নেতৃত্বে পরিচালিত উক্ত ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ ও মোঃ আবুল কায়েম।
জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews