1. admin@bogurapost.com : admin :
রাজশাহীতে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

রাজশাহীতে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৮০ বার

নিজস্ব প্রতিবেদক

 

রাজশাহীতে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর উদ্যোগে রাজশাহীতে বিশ্ব জীববৈচিত্র্য দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীববৈচিত্র্য সম্পর্কেসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “জীববৈচিত্র্য সংরক্ষণ পরিকল্পনা বাস্তবায়নের অংশ হওয়া প্রয়োজন” শীর্ষক সেমিনারটি  শনিবার সকাল সাড়ে ১০ টায় রাজশাহী কলাবাগান এলাকায় অবস্থিত সেভ দি ন্যাচার এন্ড লাইফ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর উপাচার্য ও বিবিসিএফ এর উপদেষ্টা অধ্যাপক ড. বিধান চন্দ্র দাস। উদ্বোধক হিসেবে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) এর সাধারণ সম্পাদক প্রকৌশলী জুনায়েদ আহমেদ। আমন্ত্রিত অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোঃ জালাল উদ্দিন সরদার, রোটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল এর সভাপতি রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি এর সহ-সম্পাদক মিসেস সেলিনা বেগম ও রাজশাহী বিশ^বিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল সায়েন্স এ্যালামনাই এ্যাসোসিয়েশান এর সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান সরকার। এছাড়া অনলাইনে জুম এ্যাপসে বক্তব্য রাখেন বিবিসিএফ এর প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ফরেস্ট একাডেমী, চট্টগ্রাম এর পরিচালক ড. মোল্যা রেজাউল করিম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিবিসিএফ এর সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান ইউসূফী। মুখ্য আলোচক তার বক্তব্যে, জীববৈচিত্র্যের প্রজাতিগত, জিনগত, ও বা¯দতান্ত্রিক বৈচিত্র্য বিষয়ে আলোকপাত করেন। তিনি বলেন বর্তমান শতকে জীববৈচিত্র্যের অখন্ডতা নষ্ট হয়ে এমন এক পর্যায়ে পৌঁছেছে যে, তা পৃথিবীর সহ্যসীমা অতিক্রম করেছে। তিনি আরো বলেন জীববৈচিত্র্য টিকে থাকার তথা ভারসাম্য বজায় রাখার নিয়ামক ৯টি; যথা- জীবজগতের অখন্ডতা হ্রাস, জলবায়ু পরিবর্তন, মানবসৃষ্ট ক্ষতিকর পদার্থসমূহের পরিমাণ, ওজনস্তর ক্ষয়, বাতাসে ক্ষুদ্র কণা (এ্যারোসল) এর উপস্থিতি, সমুদ্রের অ¤øতা বৃদ্ধি, জীব-ভূ-রাসায়নিক প্রবাহ পরিবর্তন, মিঠা পানি পরিবর্তন ও ভূমি অবস্থার পরিবর্তন। তন্মধ্যে ২০২৩ সালে ০৬টি নিয়ামকই তার মাত্রা অতিক্রম করে যায়। ফলে পরিবেশ তথা জীববৈচিত্র্য আজ বিপর্যস্ত। আর সেকারণেই গড় তাপমাত্রা প্রতিবছরই রেকর্ড অতিক্রম করছে। একই সাথে জীববৈচিত্র্য সংরক্ষণে করণীয় বিষয়সমূহ নিয়ে আলোকপাত করা হয় সেমিনারটিতে। আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অক্লান্তভাবে কাজ করে যাওয়া দুই শতাধিক সংগঠনের কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)। বিবিসিএফ এর কর্মকান্ডের ফলে বর্তমানে সারাদেশে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং প্রকাশ্যে পাখি শিকার ও বিক্রি বন্ধ হয়েছে। সেই সাথে বিবিসিএফ এর উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে। সেমিনারটিতে সেভ দি ন্যাচার এন্ড লাইফ, বাংলাদেশ লাইভস্টক সোসাইটি, বেটার নেচার এন্ড সোসাইটি, রাজশাহী বার্ড ক্লাব, দিনের আলো হিজড়া সংঘ, কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, রোটারী ক্লাব অফ রাজশাহী সেন্ট্রাল, চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফোরামসহ রাজশাহী অঞ্চলের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসমূহ অংশগ্রহণ করে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews