লালমনিরহাট শহরের বিডিআর গেট এলাকায় সোমবার (২৮ জুলাই) সকালে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি উল্টে যায় এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াশফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু মোস্তফা আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভুল সিগনালের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো প্রাণহানির তথ্য পাওয়া যায়নি।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply