1. admin@bogurapost.com : admin :
শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগ

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ পদত্যাগের কথা জানান।

আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে ‘মুনীর চৌধুরী প্রথম জাতীয় নাট্যোৎসব’–এর সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিল আহমেদ। আরো ছিলেন একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ অনেকে।

সভাপতির বক্তব্য দিতে এসে একাডেমির মহাপরিচালক ক্ষোভ প্রকাশ করেন। একই সময় লিখে আনা পদত্যাগপত্রটি তার পাশে বসে থাকা সচিবের হাতে তুলে দেন।

পদত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, মন্ত্রণালয় ও একাডেমির নানাবিধ অসহযোগিতার চাপে কাজ করতে পারছিলেন না। তাই তিনি পদত্যাগ করছেন।

শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে টানা ১৩ বছর দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকী রাজনৈতিক পটপরিবর্তনের পর গত ১২ আগস্ট বাংলাদেশ ছাড়েন। এরপর ১০ সেপ্টেম্বর শিল্পকলার মহাপরিচালকের দায়িত্ব নেন জামিল আহমেদ।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews