1. admin@bogurapost.com : admin :
সন্দেহভাজন লেনদেন সাবেক মন্ত্রী উ শৈ সিংয়ের বিরুদ্ধে দুদকের মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সন্দেহভাজন লেনদেন সাবেক মন্ত্রী উ শৈ সিংয়ের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪১২ বার

বগুড়াপোস্ট ডেস্ক

প্রায় সাড়ে ১১ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৭৪ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং এবং তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (৩ আগস্ট) মামলা দুটি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, প্রথম মামলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও বান্দরবান-আসনের সাবেক সংসদ সদস্য বীর বাহাদুর উ শৈ সিং এর নামে থাকা ১৩টি ব্যাংক হিসাবে ৩২ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ৪০২ টাকা জমা এবং ২৬ কোটি ২৪ লাখ ২৫ হাজার ১০৫ টাকা উত্তোলনসহ মোট ৫৮ কোটি ৪০ লাখ ৮৩ হাজার ৫০৭ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। একইসঙ্গে তার নামে ৯ লাখ ১৭ লাখ ৮৬ হাজার ৪৬৪ টাকা মূল্যের অবৈধ সম্পদের মালিকানাও পাওয়া গেছে।

দ্বিতীয় মামলায় বীর বাহাদুরের স্ত্রী মে হ্লা প্রূ-এর বিরুদ্ধেও প্রায় ১৫ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ১৮৪ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। তার নামে থাকা ৬টি ব্যাংক হিসাবে ৯ কোটি ৩০ লাখ ৭২ হাজার ২৩ টাকা জমা এবং ৬ কোটি ২৮ লাখ ৯ হাজার ১৬১ টাকা উত্তোলন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে। তার নামে ৩ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৭৪ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের খোঁজ পাওয়া গেছে, যা দুদকের অনুসন্ধানে অসামঞ্জস্যপূর্ণ বলে বিবেচিত হয়েছে। এই মামলায় স্বামী বীর বাহাদুরকে সহযোগী আসামি করা হয়েছে।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দণ্ডবিধি ১০৯ ধারায় মামলা করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews