1. admin@bogurapost.com : admin :
সবাই এক থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে’ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সবাই এক থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২৬৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এতদিন বাংলাদেশ যেভাবে চলেছে, সেভাবে আগামীতে আর চলবে না। সবাই একসঙ্গে থাকলে ইতিবাচক পরিবর্তনের প্রক্রিয়া ত্বরান্বিত হবে। যদি সেটা সম্মিলিতভাবে না হয়, তাহলেও ইতিবাচক পরিবর্তন হবে। তবে সেটার পথটা হবে সংঘাতময়।
বৃহস্পতিবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, যে সরকার আসে, পুলিশ সংস্কারের কথা বলে, পরির্বতনের কথা বলে। ১/১১ সরকারের সময়ে আমার কাজ করার সুযোগ হয়েছিল। আমরা দেশটাকে কখনও পারফেক্ট সিস্টেমে চালাইনি। এখন যে দেশটা পারফেক্ট সিস্টেমে চলবে সেভাবে দেশের আইন-কানুন বা প্রশাসনের ব্যবস্থা পরিবর্তিত হয়েছে -এমনও না।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, ন্যায়বিচার একটি কঠিন বিষয়। সূরা বাকারাতে আল্লাহ তায়ালা সুস্পষ্টভাবে বিচারকের দায়িত্ব কী সেটা বলেছেন। আপনি অ্যাডমিনিস্ট্রেটর হলেও আপনার হাতে একটি ক্ষমতা থাকে। কারণ আপনার রিপোর্টের ওপর ভিত্তি করেই মামলা পরিচালিত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, আইজিপি বাহারুল আলম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিকিউটরিয়াল অ্যাডভাইজার এহসানুল হক সমাজী প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews