নিজস্ব প্রতিবেদক
বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেছেন, সমাজ থেকে সকল প্রকার মাদক নির্মূল করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শুরু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মাদক নির্মূল করতে পারবে না। আপনারা যারা এ সমাজে বসবাস করেন তাদেরকে আরও সচেতন হতে হবে। সমাজের কে কোথায় মাদক বিক্রি করে বা কে খায় তাদেরকে শনাক্ত করে প্রথমে নিজেরা মাদক বিক্রিতা ও সেবনকারীকে নিষেধ করবেন। তাতে কাজ না হলে থানা পুলিশকে খবর দেবেন আমরা মাদকের সাথে জড়িতদের কে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি রোববার বিকেলে
বগুড়া ফুটবল একাডেমি আয়োজিত ‘মাদক নির্মূলে জনসচেতন বৃদ্ধির লক্ষ্যে ‘সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
বগুড়া ফুটবল একাডেমির সভাপতি শহিদুল ইসলাম শহিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, মাদক দ্রব্য অধিদপ্তরের বগুড়া উপ পরিচালক জিল্লুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্যে রাখেন, জয়পুর হাট অতিরিক্ত জেলা জজ বিকাশ বসাক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইব্রাহিম আলী, ইউপি শাহাকুল ইসলাম। অনেদের মধ্যে বক্তব্য রাখেন, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধানন শিক্ষক গোলাম মোস্তফা, মহিলা সদস্যা বকুল বেগম, ৮ নংওয়ার্ড সদস্য
নুরে আলম প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply