সম্মিলিত নাগরিক জোট বগুড়া শাখার উদ্যোগে পৌর প্রশাসকের নিকট দাবিনামা প্রদান
আপডেট সময় :
শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
২৩৬
বার
বগুড়া পৌরসভার কনফারেন্স রুমে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ সম্মিলিত নাগরিক জোট বগুড়া শাখার উদ্যোগে সংগঠনের আহবায়ক রেজাউল বারী দিপন স্বাক্ষরিত বগুড়ার পরিকল্পিত উন্নয়ন চাই, উন্নত নাগরিক সেবা চাই,দূষণ মুক্ত পরিবেশ চাই, যানজট মুক্ত বগুড়া চাই, এই স্লোগানকে সামনে রেখে দাবী নামা নিয়ে বগুড়া পৌরসভার প্রশাসক মাসুক আলী বেগের নিকট হস্তান্তর করা হয়, এখানে উল্লেখ থাকে দূষণ মুক্ত বগুড়া চাই, বগুড়ায় সাতমাথায় জনগনের চলাচলের জন্য আন্ডার পাস নির্মাণ, শহীদ খোকন পার্কে একটি টয়লেট নির্মান, বগুড়া শহরে যানজট মুক্ত করার দাবী জানান, এই সময় পৌর প্রশাসক মাসুম আলী বেগ জোটের নেতৃবৃন্দের যৌক্তিক দাবী গুলো মনোযোগ সহকারে শুনেন ও বাংলাদেশ সম্মিলিত নাগরিক জোটের নেতৃবৃন্দকে আশ্বাত্ব করেন আপনাদের দাবি গুলো আমাদের দাবী, এই দাবি বিষয়ে ব্যবস্হা অচিরেই নেওয়া হবে বলেন এই উপস্থিত ছিলেন বাংলাদেশ সম্মিলিত নাগরিক জোট বগুড়া শাখার শাখার সদস্য খোরশেদ আলম, মো;ফারুক আহমেদ পিটু, মো: আজিজ আহমেদ রুবেল, আব্দুল্লাহ আল মামুন, মীর আক্তার আলী সাগর, পৃথিবী প্রমূখ।
Leave a Reply