1. admin@bogurapost.com : admin :
সাটুরিয়ায় বিজয় দিবসের আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান কে স্বপদে বহালের দাবি - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাটুরিয়ায় বিজয় দিবসের আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান শাহজাহান কে স্বপদে বহালের দাবি

  • আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার

মানিকগঞ্জ প্রতিনিধি

আজ ১৫ ডিসেম্বর রবিবার বেলা ১১ টায় ধানকোড়া হাইস্কুল মাঠে বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভাটি আয়োজন করে ‘ সাটুরিয়ার উন্নয়ন চাই’ নামে একটি সামাজিক প্রতিষ্ঠান।সভায় সভাপতিত্ব করেন ধানকোড়া গিরীশ ইনস্টিটিউশনের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব আওলাদ হোসেন।সভায় সাটুরিয়া উপজেলার নয়টি ইউনিয়নের ৮১টি ওয়ার্ডের ছাত্র -জনতা উপস্থিত ছিলেন।সভায় নয়টি ইউনিয়নের ছাত্র -জনতা বক্তব্য রাখেন।ধানকোড়া ইউনিয়ন থেকে জাহিদুল হক,ফুকুরহাটি ইউনিয়ন থেকে হাবিবুর রহমান,হরগজ ইউনিয়ন থেকে শাহিন আলম, সাটুরিয়া ইউনিয়ন থেকে দেলোয়ার হোসেন,বালিয়াটি ইউনিয়ন থেকে হৃদয় হোসেন রাজন,দরগ্রাম ইউনিয়ন থেকে সাইফুল ইসলাম, তিল্লি ইউনিয়ন থেকে সালমান,দিগুলিয়া ইউনিয়ন থেকে শায়েদ সিকদার,বরাইদ ইউনিয়ন থেকে তোফাজ্জল হোসেন,ছাত্রদের পক্ষ থেকে সোহেল হোসাইনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদ ও মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং ৭১ থেকে ২৪ সালের সকল গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত বীরদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।বক্তারা আরো বলেন গত ২৯ মে ২০২৪ সালে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সাটুরিয়ার সকল শোষিত বঞ্চিত মানুষ ও প্রতিবাদী ছাত্র জনতার ভালোবাসায় সিক্ত হয়ে আওয়ামী ফ্যাসিষ্টের বিরুদ্ধে বিপুল ভোটে মো: শাহজাহান আলী সাজু চেয়ারম্যান নির্বাচিত হন।
৫ আগষ্ট ফ্যাসিষ্ট শেখ হাসিনার পতনের পর ১৮ আগষ্ট সরকারের এক আদেশে দেশের সকল উপজেলা চেয়ারম্যান অপসারণ হয়।

বক্তারা বলেন,জুলাই -আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আলী সাজু আওয়ামী সরকারের রক্তচক্ষুকে উপেক করে ছাত্র- জনতার পাশে ছিলেন এবং বর্তমান সরকারের সকল কর্মকান্ডে জনগণকে সম্পৃক্ত করার প্রেরণা দিয়ে যাচ্ছে।বক্তারা সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট মো: শাহজাহান আলী সাজুকে স্বপদে বহাল করার জোর দাবি জানায়।
বক্তারা আরো বলেন সাটুরিয়া উপজেলার ছাত্র ও গণমানুষের বন্ধু মো:শাহজাহান আলী সাজুকে স্বপদে বহাল করলে সাটুরিয়া বাসি সরকারের নিকট কৃতজ্ঞ থাকবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews