1. admin@bogurapost.com : admin :
সাভার থানায় মৃত ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার মামলা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সাভার থানায় মৃত ব্যক্তির বিরুদ্ধে সহিংসতার মামলা

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ২১৭ বার

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাভারে সহিংসতার ঘটনায় একাধিক মামলা হয়েছে সাভার মডেল থানায়। ঢাকার সাভারে সহিংসতার মামলায় আসামি করা হয়েছে এক মৃত ব্যক্তিকে। এ ভুলকে ‘প্রিন্টিং মিসটেক’ বলছে পুলিশ । আর মামলার বাদি জানান, কাউকে চেনেন না তিনি। বাস মালিকের কথায় থানায় গিয়ে তিনি শুধু স্বাক্ষর করেছেন।

মৃত ওই ব্যক্তির নাম আজগর আলী। তার বাবার নাম আফছার উদ্দিন।  তিনি আশুলিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি ও পাথালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। গত ২০২২ সালের ১১ ডিসেম্বর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পুলিশ সুত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাতে আন্দোলনকারীরা সাভার বাসস্ট্যান্ড এলাকায় চারটি বাস ও একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় পুড়ে যাওয়া বাস জাহাঙ্গীর পরিবহনের সুপারভাইজার আলমগীর হোসেন বাদি হয়ে ৫৩ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিয়ে মৃত আজগরের স্ত্রী সোহেলী সুলতানা বলেন, যেহেতু আমার স্বামী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল।  তাই তার মৃত্যুর সনদ সাভার ও আশুলিয়া থানায় দিয়ে আসি, যাতে পুলিশ আর মৃত ব্যাক্তিকে নিয়ে টানাটানি না করে। তবু্ও রেহাই পেলেন না তিনি।

এ বিষয়ে মামলার বাদি ক্ষতিগ্রস্ত বাস জাহাঙ্গীর পরিবহনের সুপারভাইজার নাটোর সদর উপজেলার দস্তানাবাজ গ্রামের আলমগীর হোসেন জানান, এ বিষয়ে আমি আসলে কিছুই বলতে পারবো না। বাসের মালিক আমাকে থানায় গিয়ে স্বাক্ষর করে আসতে বলেছিল। আমি শুধু তাই করেছি। যারা আমাদের গাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিলো আমি তাদের চিনি না।

মৃত ব্যাক্তিকে আসামি করার বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহ্ জামান বলেন, প্রিন্টিং মিসটেক বা তথ্যগত ভুল হতে পারে। তদন্ত করে ভুল শুধরিয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews