সাভার প্রতিনিধি
ঢাকা সাভারে আট বছর বয়সী শিশু ওয়াহিদের দুই চোখে সুপার গ্লু ঢেলে নির্যাতনের অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে ধামরাইয়ের নিলা বর্ষা পার্কের সামনে থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে শিশুটিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ওয়াহিদ নাজিম উদ্দিন ও সাহিদা দম্পতির ছেলে। তারা সাভার পৌর এলাকার ভাগলপুরে ভাড়া বাসায় বসবাস করেন। অভিযুক্ত রাজ্জাক ধামরাইয়ের বরদাইল এলাকার সালামের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী শিরীন বলেন, সকালে বাড়ির পাশে পার্কের কাছে শিশুটিকে পড়ে থাকতে দেখেন। দুই চোখ ফুলা এবং শরীর দিয়ে রক্ত বের হচ্ছিল। পরে কয়েকজন যুবকের সহযোগিতায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
আহতের পিতা নাজিম উদ্দিন জানান, তার ছেলে ওয়াহিদকে মেয়ের জামাই রাজ্জাক মারধর করেছে। হাসপাতালে এসে দেখেন, শিশুর দুই চোখে সুপার গ্লু আঠা দেওয়া। তবে নির্যাতনের কারণ তার জানা নেই বলে তিনি উল্লেখ করেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান বলেন, শিশুটির চোখে সুপার গ্লু আঠা দিয়ে বন্ধ ছিল এবং নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক মোস্তাকিম বিল্লাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশুটির দুই চোখে আঠা ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটি ধামরাই থানার আওতাধীন এলাকায় সংগঠিত হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply