1. admin@bogurapost.com : admin :
সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২৫৩ বার

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সাংবাদিক সংস্থার আয়োজনে বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জনকল্যাণ সচিব মোঃ রাসেল ইসলাম জীবন ৩১ মার্চ ঈদের দিন সকালে নারায়ণগঞ্জের বন্দরে সংবাদ সংগ্রহের সময় ফ্যাসিস্ট আওয়ামী দোসরদের সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হয়। এছাড়াও সারা দেশে সাংবাদিক দের উপর নির্যাতনের প্রতিবাদ ও শাস্তির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন, উপদেষ্টা মোঃ আলমগীর গনি, মোঃ আবুল বাসার মজুমদার, সহ সভাপতি মোঃ জামাল হোসেন,মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম, নীতি নির্ধারক সদস্য মোহাম্মদ মন্জুর হোসেন, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো,সহকারী মহাসচিব মোঃ সরকার জামাল হোসেন, সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, মোহাম্মদ ইসমাইল হোসেন এলিন, অর্থ সচিব মোঃ আবেদ আলী, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ, তথ্য ও প্রযুক্তি সচিব বাপ্পি আহমেদ শ্রাবণ, ঢাকা বিভাগের আহ্বায়ক মোঃ আনিসুর রহমান প্রধান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক আহমেদ আলী সহ নেতৃবৃন্দ।

মানববন্ধনে নেতৃবৃন্দ রাসেল ইসলাম জীবন সহ সারা দেশে সাংবাদিক দের উপর হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews