1. admin@bogurapost.com : admin :
সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ২৮৯ বার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

মঙ্গলবার (২০ মে) সকা‌লে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হ‌লেন- গাইবান্ধা জেলার পারধুন্দিয়া গ্রামের মো. খাজা মিয়া, হরিনাথপুর বিষপুকুর গ্রামের মো. এনামুল, দরগাপাড়া গ্রামের মো. মোজাহিদ, পারধুন্দিয়ার মো. বসু, মাদারদহ পূর্বপাড়া গ্রামের মো. সাইদুল ইসলাম এবং রামনগর (হাটবাড়ি) গ্রামের মো. মিলন সরকার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম চকগৌরী বাজার থেকে সবজি কিনে ঢাকা জেলার বাইপাইল এলাকায় সবজির আড়তে বিক্রি করে থাকেন। ২০১৭ সা‌লের ১০ জুলাই নওগাঁ চকগৌরী হাট থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সবজির ট্রাক নি‌য়ে গাজীপুর জেলার চন্দ্রা এলাকা পৌঁছা‌লে একটি কালো প্রাইভেটকারে অপহরণ ক‌রে ৫০ হাজার টাকা দা‌বি ক‌রেন। প‌রে ২০১৭ সা‌লের ১২ আগস্ট রাত ১টার দি‌কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার রূপসী বাংলা খাবার হোটেলের পা‌শে নাজমুল ইসলা‌মের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ব‌লেন, অভিযোগ প্রমাণের জন্য মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ আজ এ রায় ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews