1. admin@bogurapost.com : admin :
সিরাজগঞ্জের রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সিরাজগঞ্জের রায়গঞ্জে তীব্র শীত ও ঘন কুয়াশায় বোরো বীজতলার ক্ষতি, দুশ্চিন্তায় কৃষক

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ বার

আল-আমিন, রায়গঞ্জ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কনকনে শীত ও ঘন কুয়াশার প্রভাবে বোরো ধানের বীজতলায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে । এ অবস্থা চলতে থাকলে চলতি মৌসুমে বোরো আবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার লক্ষ্যমাত্রা অনুযায়ী বোরো আবাদে বীজতলা তৈরি করা হলেও  ডিসেম্বরের মাঝামাঝি থেকে টানা কুয়াশা ও তীব্র শীতে অধিকাংশ বীজতলা নষ্ট হওয়ার পথে। আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
উপজেলার একাধিক কৃষকরা জানান, কুয়াশা থেকে রক্ষায় বীজতলায় পলিথিন ব্যবহার করেও আশানুরূপ ফল পাচ্ছেন না। ফলে অনেক কৃষককে চড়া দামে চারা কিনে ধান রোপণ করতে হতে পারে। এতে উৎপাদনে দ্বিগুন খরচ  বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপজেলার চান্দাইকো ইউনিয়নের নন্দিপাড়া গ্রামের  কৃষক তরিফুল ইসলাম জানান, টানা কুয়াশা ও শিশিরে বীজতলার গোড়া পঁচে যাচ্ছে। দ্রুত তাপমাত্রা স্বাভাবিক না হলে বোরো আবাদ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হবে। ধামাইনগর ইউনিয়নের শিকারপুর গ্রামের কৃষক আমিনুল ইসলাম বাচ্চু জানান, গত দুই সপ্তাহের অব্যহত কুয়াশা ও তীব্র শীতের কারণে আমার বোরো ধানের বীজতলা সাদা হয়ে গেছে। পলিথিনের সেড ও ঔষুধ প্রয়োগ করেও তেমন সুফল পাওয়া,জাচ্ছে না।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মমিনুল ইসলাম জানান, চলতি মৌসুমে বোরো আবাদ রক্ষায় কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে। কুয়াশাজনিত ক্ষতি কমাতে বীজতলায় পলিথিনের ছাউনি দেওয়া সহ সঠিক সেচ ব্যবস্থাপনা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews