1. admin@bogurapost.com : admin :
সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

সেতু কর্তৃপক্ষের ২৭০ ফ্ল্যাট বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত

  • আপডেট সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৬৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বরাদ্দ করা ২৭০ ফ্ল্যাট সাময়িকভাবে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) কর্তৃপক্ষের ১১৫তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

শুক্রবার (২২ আগস্ট) তথ্য অধিদফতরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বোর্ড সভায় সাপোর্ট টু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় পুনর্বাসন ভিলেজের জমি, নির্মিত ফ্ল্যাট এবং নির্মাণাধীন আবাসন প্রকল্পের অসমাপ্ত কাজ সম্পন্ন করার বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক করে ছয় সদস্যের কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেই সঙ্গে ঐ এলাকায় স্থাপিত স্কুল ভবনে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ঢাকা বিয়াম স্কুলের সঙ্গে করা চুক্তিও বাতিল করা হয়েছে। এই সিদ্ধান্ত নেয়া হয়েছে অভিযোগ সংক্রান্ত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে। দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে তদন্ত প্রতিবেদনের একটি কপি দুদকের কাছে পাঠানোর বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

সভায় সেতু কর্তৃপক্ষ বোর্ডের চেয়ারম্যান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান সভাপতিত্ব করেন। বোর্ডের অন্যান্য সদস্যরা সরাসরি এবং ভার্চুয়ালি এতে যুক্ত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews