1. admin@bogurapost.com : admin :
সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ আইএসপিআরের - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

সেনাপ্রধানের বিরুদ্ধে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ আইএসপিআরের

  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন ধরনের মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব ভুয়া ও বানোয়াট তথ্য থেকে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ফেসবুক বার্তায় বলা হয়েছে, ‘ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। জনসাধারণকে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা থেকে সতর্ক থাকতে বিনীতভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

সেনাবাহিনীর পক্ষ থেকে এই পোস্টের সঙ্গে সেনাপ্রধানকে নিয়ে নির্বাচন ঘিরে ছড়িয়ে পড়া ছয়টি ভুয়া প্রচারণার স্ক্রিনশট সংযুক্ত করা হয়েছে।

আরো বলা হয়েছে, গত ১৯ জুনও একই ধরনের প্রচারণার বিরুদ্ধে সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছিল বলে পোস্টে একটি লিঙ্ক শেয়ার করা হয়।

 

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews