1. admin@bogurapost.com : admin :
সেনাসদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

সেনাসদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২৬ বার

বগুড়াপোস্ট ডেস্ক

দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো সেনাসদর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা সেনাসদরে এসে পৌঁছালে বাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তাকে স্বাগত জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.), মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন, নৌবাহিনী ও বিমানবাহিনী প্রধান ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থা, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, র‍্যাব এর মহাপরিচালক এবং সেনাসদরের কর্মকর্তারা।

প্রধান উপদেষ্টাকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে ব্রিফ করা হয়। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টা কর্তৃক প্রদত্ত মূল্যবান দিকনির্দেশনা সম্মিলিতভাবে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের প্রতিটি ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালনে অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews