1. admin@bogurapost.com : admin :
স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৪৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম হিরাকে শেরপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে শেরপুরের সাব-রেজিস্টার অফিস থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, গোয়েন্দা সংস্থা গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে জমি বিক্রির সময় তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা তাকে ঘিরে বিক্ষোভ মিছিল করে এবং শাস্তির দাবি জানান। পরে পুলিশ তাকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন।

রেজাউল করিম হীরা ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে। ঐ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়নে বিএনপির প্রার্থী সিরাজুল হককে পরাজিত করেন। পরে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনেও একই প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে সংসদে নির্বাচিত হন।

২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বে দ্বিতীয় মন্ত্রিসভা গঠিত হলে হীরা ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এরপর ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নেয়ায় তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় পার্টি-জেপির বাবর আলী খানকে ১৯ হাজার ৩৪৫ ভোটের ব্যবধানে পরাজিত করে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

একই বছরের ১ মার্চ তিনি দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পান। ২০১৮ সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নের জন্য মনোনয়নপত্র দাখিল করেন। তবে দলের সিদ্ধান্তে পরবর্তীতে তা প্রত্যাহার করে নেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews