1. admin@bogurapost.com : admin :
হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় নভেম্বরে: দুদক চেয়ারম্যান - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় নভেম্বরে: দুদক চেয়ারম্যান

  • আপডেট সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

নভেম্বরের মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ৬ টি মামলার রায় হবে বলে আশা প্রকাশ করেছেন দুদক চেয়ারম্যান আবদুল মোমেন।
বুধবার রাজধানীর সেগুনবাগিচায় টিআইবি ও দুদকের সমঝোতা স্মারক সই শেষে একথা বলেন তিনি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুদক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলো একমতপ্রায়, বাস্তবায়ন নির্ভর করছে সরকারের ওপর।

দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক সই করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এর আগে বিভিন্ন মেয়াদে আরো চারবার প্রতিষ্ঠান দুটির মধ্যে সমঝোতা স্মারক সই হয়।

স্বাক্ষর শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন দুদক মহাপরিচালক এবং টিআইবির নির্বাহী পরিচালক। এ সময় এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে ৬ মামলার রায় দ্রুত হবে। আমরা আশা করছি, স্বাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবরের শেষের দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটা বিবেচনাযোগ্য বলে মনে করে সেরকম রায় এসে যাবে।

দুদক চেয়ারম্যান আরো জানান, হাইকোর্টের রায়ে স্থগিত হওয়া টিউলিপ সিদ্দিকের মামলা সচল করার উদ্যোগ নেয়া হচ্ছে।

দুদকের স্বচ্ছতা নিয়ে নিজেদের অবস্থান জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে খুব স্পষ্ট করে বলি- দুদক অফিস যদি দুর্নীতিমুক্ত অফিস না হয়, তাহলে অন্য অফিসকে বলার নৈতিক অধিকারই থাকে না। প্রথম কাজ হচ্ছে- আমাদের নিজেদের মধ্যে যেটুকু দুর্নীতি আছে সেটা মুক্ত করা। এক্ষেত্রে মিডিয়া সবচেয়ে বেশি সাহায্য করছে।

একইসঙ্গে তিনি জানান, হাইকোর্টের আদেশের আটকে যাওয়া গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা সচল করতে উদ্যোগ নেয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews