1. admin@bogurapost.com : admin :
হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ

  • আপডেট সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৭৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন ভারতের উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ মানুষ। সম্প্রতি ইন্ডিয়া টুডে’র ‘মুড অব দ্য নেশন’ জরিপে এ তথ্য উঠে আসে।

জরিপে প্রশ্ন করা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার ব্যাপারে আপনার মতামত কী?

জরিপে তিনটি অপশনে নিজেদের মতামত দিয়েছেন নাগরিকরা। উত্তরপূর্ব ভারতের ২৩ শতাংশ মানুষ মত দেন, ‘শেখ হাসিনা ভারতের মিত্র ছিলেন, তাই তাকে আশ্রয় দেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল।’ আর এর পক্ষে একই মত দেন ভারতের পুরো ৩৭ দশমিক ৬ শতাংশ মানুষ।

‘বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন উত্তরপূর্বাঞ্চলের ৫৫ শতাংশ, বিপক্ষে দিয়েছেন ২১ দশমিক ১ শতাংশ।

‘তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে’—এই মতের পক্ষে ভোট দিয়েছেন ১৬ শতাংশ, বিপক্ষে দিয়েছেন ২৯ দশমিক ১ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। তারপর থেকে তিনি দিল্লিতে আশ্রয় নিয়ে আছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে হত্যা, মানবতা বিরোধী অপরাধসহ বেশ কিছু মামলা দায়ের হয়েছে। তাকে এসব মামলায় বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ সরকার তাকে ফেরত চেয়ে ভারতীয় কর্তৃপক্ষের কাছে নোট ভার্বালসহ অন্যান্য কাগজপত্র পাঠিয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews