1. admin@bogurapost.com : admin :
১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরুর মাংস

  • আপডেট সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩২৮ বার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

ঈদের দিনে যাতে সমাজের অসহায় মানুষ মাংস খেতে পারে সেই লক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের  উদ্যোগে ১০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। কামারখাড়া স্কুল মাঠে উপজেলার ৪২০টি পরিবারের মাঝে মাংস বিক্রি করেন সংগঠনের সদস্যরা।

সোমবার (৩১ মার্চ) ১০ টাকায় গরুর মাংস পেয়েছে ৪২০টি পরিবার।  নেয়।

এছাড়া প্রতিবছর রমজানে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ, মেধাবৃত্তি পরীক্ষা, অসহায় গরিবের পাশে থেকে কাজ করাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করার অভিজ্ঞতা রয়েছে সংগঠনটির।

মাংস কিনতে আসা এক নারী বলেন, ১০ টাকা আজকাল বাচ্চাদের দিলেও নিতে চায়না অথচ এখানে আমরা ১ কেজি গরুর মাংস পাচ্ছি ১০ টাকা দিয়ে। আমাদের মতো অসহায়দের কথা চিন্তা করে যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের ভালো রাখুক।

ফজল নামের একজন ক্রেতা বলেন, বাজারে গরুর মাংসের যে দাম এবারতো ভাবছিলাম ঈদের দিন গরুর মাংস খেতে পারব না। বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের যুবকদের কারণে ঈদে মাংস খেতে পারব। তারা ১০ টাকার বিনিময়ে ১ কেজি গরুর মাংস দিচ্ছে। তাদের এমন উদ্যোগে আমরা অনেক খুশি।

বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরা বলেন, চতুর্থবারের মতো আমরা ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। এ বছর উপজেলার ৪২০ জনের মাঝে ১০ টাকায় গরুর মাংস বিক্রি করছি। ১০ টাকায় বিক্রি করার উদ্দেশ্য একটাই যাতে সমাজের অসহায় মানুষজন মনে করে ঈদের দিনে তারা কিনে গরুর মাংস খেতে পারছে। সেই চিন্তাভাবনা থেকেই আমাদের এমন উদ্যোগ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews