1. admin@bogurapost.com : admin :
অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে বগুড়ায় এক নারী চিকিৎসকের মৃত্যু - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনে বগুড়ায় এক নারী চিকিৎসকের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ৩২৯ বার
  1. নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত ডা. রুমানা শারমিন রূম্পা (৪২) নামের ওই চিকিৎসক বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার বাসিন্দা। তিনি বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, গত ১৯ জুন রাতে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার নিজ বাড়িতে বিপুল সংখ্যক ঘুমের ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন রুম্পা। পরে তাকে বগুরার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারযোগে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ১০ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, বৃন্দাবনপাড়ার ‘জমিদার ভিলা’ নামের বাড়িটি ডা. রূম্পার পৈত্রিক নিবাস। তার বাবা প্রয়াত আব্দুল কাইয়ুম খলিফা জমিদার পরিবারের সন্তান। ডা. রূম্পা তার স্বামী ডা. সাজেদুল ইসলাম সুজন, মা রওশন আরা বেগম ও একমাত্র কন্যাকে নিয়ে ওই বাড়িতে থাকতেন।

মৃতের চাচাতো ভাই নিশান খলিফার বরাত দিয়ে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, ওই চিকিৎসক দম্পতির একমাত্র মেয়ের লেখাপড়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ডা. রূম্পা তার মেয়েকে শাসন করায় স্বামী-স্ত্রীর বিবাদ সৃষ্টি হয়। সেই অভিমানে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করেন তিনি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে রয়েছে। ঘটনার জানার পর তার আত্মহত্যার কারণ অনুসন্ধানে কাজ শুরু করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews