1. admin@bogurapost.com : admin :
অতীতের চেয়ে এবার চামড়ার দাম ভালো পেয়েছে : বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অতীতের চেয়ে এবার চামড়ার দাম ভালো পেয়েছে : বগুড়ায় বাণিজ্য উপদেষ্টা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৮০ বার
নিজস্ব প্রতিবেদক

গত ১০ বছরের চেয়ে এবছর চামড়ার দাম ভালো পেয়েছে। চামড়ার দাম কম পাচ্ছে বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন অন্তবর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। মঙ্গলবার বিকেলে বগুড়ার শহরের জামিল মাদ্রাসায় কোরবানীর পশুর চামড়ার অস্থায়ী সংরক্ষনাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথাগুলো বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার লবনযুক্ত চামড়ার দাম নির্ধারণ করেছেন। সেক্ষেত্রে লবনযুক্ত চামড়ার দাম নির্ধরিত মূল্যের চেয়ে বেশি পাবেন বলে প্রত্যাশা করেন তিনি।

তিনি আরো বলেন, প্রধান উপদেষ্ঠার নির্দেশনায় চামড়ার বাজারে স্থিতি নিশ্চিতে দেশে প্রথমবার সাড়ে ৭ লাখ মন লবন বিনামুল্যে মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এসময় উপদেষ্টা আরো বলেন,  রাজনৈতিক সরকার অন্তবর্তী সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরো সুদৃঢ় ভিত্তি দান করবেন, মাদ্রাসা ও এতিমখানার হক আদায়ে আরো বেশি উৎসাহিত হবেন।

বাণিজ্য উপদেষ্টার এই পরিদর্শনকালে বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা ও জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, বগুড়া বিসিক উপমহাব্যবস্থাপক একেএম মাহফুজার রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews