1. admin@bogurapost.com : admin :
অবশেষে সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরিচ্যুত - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

অবশেষে সেই সহকারী কমিশনার তাপসী তাবাসসুম চাকরিচ্যুত

  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৪৩ বার

বগুড়াপোস্ট ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় চাকরি হারালেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তাপসী তাবাসসুম ঊর্মি। লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সাবেক এই সহকারী কমিশনারকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ফেসবুকে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ‘অসদাচরণমূলক’ মন্তব্য করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর আওতায় তাপসীর বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।

প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। লিখিত জবাব সন্তোষজনক না হওয়ায় পরে আরো তদন্ত হয় এবং অভিযোগ পুনরায় প্রমাণিত হয়। এরপর দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তার ব্যাখ্যা গ্রহণযোগ্য হয়নি। সব বিবেচনায় তাকে ‘চাকরি হতে বরখাস্ত’ শাস্তি দেওয়া হয়েছে।

গত বছরের (২০২৪ সাল) ৬ অক্টোবর তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এ পোস্টের পরদিনই তাকে ওএসডি এবং সাময়িক বরখাস্ত করা হয়। জানা গেছে, শহিদ আবু সাঈদ ও গণঅভ্যুত্থান নিয়ে বিরূপ মন্তব্যসহ ক্ষমতাচ্যুত সরকারের পক্ষেও একাধিক পোস্ট করেছিলেন তিনি। তার বিরুদ্ধে আদালতে মামলাও চলছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews