1. admin@bogurapost.com : admin :
আওয়ামী লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভীজ - BoguraPost
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের ‘নিরীহ’ নেতাকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়: রিজভীজ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার

বগুড়াপোস্ট ডেস্ক

আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাজধানীর গুলশানে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, এই সরকারের পরিস্থিতি যা দেখছি তা অনেকটাই ঢিলেঢালা। যেটা আরেকটু শক্ত হতে পারত। এত এলোমেলো অবস্থায় তারা দায়িত্ব নিয়েছিলেন, তা আসলে সিস্টেমেটিক্যালি নিয়ে আসা উচিত।

তিনি বলেন, সরকার পরিচালনায় যে আর্টিকুলেশন দরকার তা এই সরকারের মধ্যে আসা উচিত।

অন্তর্বর্তীকালীন সরকারের সফলতাও দৃশ্যমান হচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তিনি বলেন, পূর্বাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণে এই সরকার সফল। এবারই প্রথম কোনো বন্যার ত্রাণ নিয়ে কোনো অভিযোগ ওঠেনি।

এইচএসসিতে অটোপাসের সমালোচনাও করে রিজভী বলেন, এইচএসসি পরীক্ষা না নিয়ে পাস করে দেয়াটা একটা প্লাস্টিকের মেরুদণ্ডতে পরিণত করে। এটা আসলে মানা যায় না। অটোপাস এটা খুব খারাপ জিনিস। পরীক্ষাটা নেয়া উচিত ছিল। কোটা আন্দোলন তো শিক্ষার তাগিদ থেকেই হয়েছিল। আমি মনে করি এই পরীক্ষা না নেয়াটা নীতিগত একটা সংঘর্ষ হলো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews