1. admin@bogurapost.com : admin :
আজ আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আজ আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৫৩ বার

বগুড়াপোস্ট

প্রকৌশলীদের প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ৬১তম কনভেনশন অনুষ্ঠিত হবে আজ শনিবার। এদিন সকালে আইইবি প্রাঙ্গণে কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের কনভেনশনের মূল প্রতিপাদ্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ফর স্মার্ট বাংলাদেশ। শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

আইইবির সভাপতি ইঞ্জিনিয়ার আবদুস সবুর জানান, প্রধানমন্ত্রীর কাছে ১২ দফা দাবি উত্থাপন করবেন তারা। এই দাবিগুলোর মধ্যে রয়েছে প্রকৌশল সংস্থাগুলোর শীর্ষ পদে অপ্রকৌশলী ব্যক্তিদের স্থলে প্রকৌশলীদের পদায়ন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশল উইং সৃষ্টি, ‘ওয়ারেন্ট অব প্রিসিডেন্স’-এ প্রধান প্রকৌশলী থেকে নির্বাহী প্রকৌশলী পর্যন্ত মর্যাদা অনুযায়ী অন্তর্ভুক্ত করা, এলজিইডি, টেক্সটাইল, কৃষি কৌশল ও আইসিটি ক্যাডার বাস্তবায়ন করা এবং ২০০৬ সাল থেকে বিসিএস টেলিকম ক্যাডারের বন্ধ থাকা নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এস এম মঞ্জুরুল হক মঞ্জু, ডুয়েটের উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমান, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন শিবলু, ইঞ্জিনিয়ার খন্দকার মঞ্জুর মোর্শেদ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews