1. admin@bogurapost.com : admin :
আফগানিস্তান পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আফগানিস্তান পৌঁছেছে বাংলাদেশের ত্রাণ সহায়তা

  • আপডেট সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৯ বার

বগুড়াপোস্ট ডেস্ক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি কার্গো ফ্লাইট আফগানিস্তানে পৌঁছেছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তা নিয়ে দেশটিতে পোঁছায় ফ্লাইটটি।

জানা গেছে, ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে বিমান বাহিনীর বিমানটি আজই বাংলাদেশে ফিরে আসবে।

এর আগে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান শুক্রবার সকাল ৮টায় জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের কাবুলের উদ্দেশে রওনা করে।

১১ দশমিক ২২৭ টন ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, শীতবস্ত্র, খাবার পানি, শুকনো খাবার, কাপড়, বিস্কুট, মিল্ক পাউডার, নুডুলস এবং ঔষুধ।

উল্লেখ্য, আফগানিস্তানের পূর্বাঞ্চলে গত ১ সেপ্টেম্বর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত ২ হাজার ২০০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ৩ হাজারের বেশি আফগান নাগরিক। ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে।

ভূমিকম্পের ফলে খাদ্য, পানি ও বাসস্থান সংকট এবং জরুরি চিকিৎসা সেবার অভাবে দুর্যোগাক্রান্ত স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এ অবস্থায় আফগান জনগণের জরুরি মানবিক সহায়তা পাঠাল বাংলাদেশ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews