1. admin@bogurapost.com : admin :
আলু গাছ পরিচর্যায় দিনভর ব্যস্ত কাহালুর চাষিরা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

আলু গাছ পরিচর্যায় দিনভর ব্যস্ত কাহালুর চাষিরা

  • আপডেট সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৯ বার
এটিএম খালেকুজ্জামান মিঠু, কাহালু(বগুড়)  থেকে
চলতি রবি শস্য মৌসুমে বগুড়ার কাহালুতে বুকভরা স্বপ্নে চাষিরা দিনভর  আলুর গাছ পরিচর্যায় অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। একই জমিতে বছরে  রোপা আমন ও ইরি বোরো ধানের আবাদ হলেও সংসারের স্বচ্ছলতা ফেরাতে সময়ের  চাহিদা অনুযায়ী  বাড়তি ফসল হিসেবে রবি শস্য মৌসুমে কৃষকরা আলু ও সরিষা চাষ করে থাকেন।
হেমন্ত কালে রোপা আমন ধান ঘরে তোলার পরপরই চাষিরা রবি শস্য চাষে ঝুঁকে পড়েন। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে  জমিতে আলু বীজ রোপণের উপযুক্ত সময় হলেও অনেক জমিতে পানি জমে থাকায় এবার আলু আবাদে কিছুটা সময় ক্ষেপন হয়েছে বলে জানান আলু চাষিরা।
কাহালু উপজেলার চাষিদের  উৎপাদিত আলু বীজ আগে থেকেই হিমাগারে সংরক্ষণ  থাকায়  আলু বীজ রোপণের সময় বীজ আলুর  খুব একটা  সংকট দেখা না গেলেও বাজারে হঠাৎ করে বীজ আলুর দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েন আলু চাষিরা। আলু বীজ রোপনের একমাস পূর্বে হিমাগার থেকে বীজ আলু উত্তোলন করে অংকুর উদ্গমের জন্য  অত্যন্ত যত্ন সহকারে বাড়িতে সংরক্ষণ করা হয়।  আলু বীজের অংকুর গজালে সেগুলো জমিতে রোপণ করা হয়। ১ বিঘা জমিতে আলু রোপণ করতে ১শ থেকে ১২০ কেজি  আলু বীজের প্রয়োজন হয়।
রোপণের দুই  থেকে তিন সপ্তাহের মধ্যে আলু গাছ মাটি ভেদ করে বের হলে জমিতে  রাসায়নিক ও জৈব সার প্রয়োগ করে আলু গাছ মাটি দিয়ে বেঁধে দেয়া হয়। এরপর আলু গাছে রোগ বালাই, পোকামাঁকড়  ও চত্রাক থেকে রেহাই পেতে বারবার ছত্রাকনাশক ঔষধ প্রয়োগ করতে হয়। ৩ থেকে ৪ দফায় আলুর জমিতে পানি সেচ দেয়া  হয়। ৯০ দিনের মাথায় জমি থেকে আলু  উত্তোলন শুরু হয়।  আবহাওয়া অনুকূলে থাকলে এবার কাহালুতে রবি শস্য মৌসুমে আলুর ভালো ফলনের আশা করছেন উপজেলা কৃষি কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।
ইতিমধ্যে উপজেলা কৃষি অফিস মাঠ পর্যায়ে  আলু গাছ পরিচর্যায় চাষিদের বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন। স্থানীয়  কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৯ ইউনিয়ন ও ১ টি পৌর সভায় এবার ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্য মাত্রা নির্দ্ধারন করা হয়েছে। আলু চাষিরা অধিক ফলনের আশায় জমিতে বিভিন্ন জাতের আলু চাষ করে থাকেন । এর মধ্যে  ফাঁটা পাকড়ি, তেল পাকড়ি, বট পাকড়ি, কালো পাকড়ি, রোমানা কার্ডিনাল,ষ্টিক, ডায়মন্ড,এ্যালভেরি উন্নত জাতের আলু উল্লেখযোগ্য।
উপজেলার মুরইল ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের আলু চাষি মোঃ আমিনুল ইসলাম,পাইকড় ইউনিয়নের  মালিগাছা গ্রামের আবু ছালিক ও পৌর এলাকার সারাই গ্রামের  আজিজুল ইসলাম জানান, এক বিঘা জমিতে আলু আবাদে জমি চাষ, বীজ ক্রয়, রাসায়নিক ও জৈব  সার, বালাইনাশক ঔষধ প্রয়োগ, পানিসেচ, শ্রমিক মজুরি সহ নানা খরচে প্রায় ৩৫-৪০ হাজার টাকা ব্যয় হয় । এ হিসেবে এক বিঘা জমিতে দেশি আলু উৎপাদন হয়  ৫০-৬০ মণ,  আর কার্ডিনাল জাতের আলু ৭০/৮০ মণ। গত মৌসুমে আলুর দাম বাজারে নিয়ন্ত্রণহীন থাকায় কেজিতে ৮০-৯০ টাকায় বিক্রি হয়েছে।
শীতের সবজির সাথে  বাজারে নতুন আলু আসায় ৫০-৫৫  টাকায় বিক্রি হচ্ছে।  আলু উৎপাদনের ভরা মৌসুমে চাষিরা লাভের মুখ দেখলেও গত দেড় মাস আগে আলুর বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে  মধ্য স্বত্বভোগীরা হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। তাছাড়া একই  জমিতে আগামী  ইরি বোরো ধান রোপন করার সময় শুধু মাত্র পানি সেচ, নিড়ানি ও ঔষধ প্রয়োগ ছাড়া তেমন কোন খরচ হয়না। রাসায়নিক ও জৈব সার প্রয়োগে জমিতে উর্বরা শক্তি বৃদ্ধির ফলে একদিকে যেমন ধানের অধিক ফলন পাওয়া যায়, অন্যদিকে উৎপাদন খরচ পুষিয়ে নিয়া যায় বলে কৃষকরা জানান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews