1. admin@bogurapost.com : admin :
ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও স্টারলিংক চালুর আমন্ত্রণ

  • আপডেট সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার

বগুড়াপোস্ট ডেস্ক

শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর ও দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করতে আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ১৯ ফেব্রুয়ারি মাস্কের কাছে পাঠানো একটি চিঠিতে প্রধান উপদেষ্টা বলেছেন, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন।

প্রধান উপদেষ্টা চিঠিতে বলেন, আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি। চিঠিতে বলা হয়, বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও দুর্বল নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য।

প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তাকে স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন ড. ইউনূস।

গত ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা স্পেসএক্স, টেসলা এবং এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে টেলিফোনে আলাপ করেন। কীভাবে কম খরচের উচ্চগতির ইন্টারনেট সংযোগ বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে। শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সুবিধাবঞ্চিত অঞ্চলে অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করতে পারে সেসব বিষয়ে তারা আলোচনা করেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews