1. admin@bogurapost.com : admin :
এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

এক লাখের বেশি শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ

  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮৫ বার

বগুড়াপোস্ট ডেস্ক

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) অধীন এমপিওভুক্ত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আওতায় এক লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগের আবেদন আবারও শুরু করা হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) দুপুর ২টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।

এর আগে, বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টা থেকে আবেদন ফরম পূরণ ও জমাদান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

এনটিআরসিএ’র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জরুরি কারিগরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে এই স্থগিতাদেশ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আবেদন কার্যক্রম গত ২২ জুন থেকে শুরু হয়ে ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলবে।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews