1. admin@bogurapost.com : admin :
এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

এস আলম গ্রুপের নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে বগুড়ায় ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২০৯ বার
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 42;

নিজস্ব প্রতিবেদক

এস আলম গ্রুপের প্ররোচনায় ইসলামী ব্যাংকের উপর নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম রবিবার সকালে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে সভাপতিত্ব করেন বগুড়া বারের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শাহীন মিয়া। বিশিষ্ট শ্রমিক নেতা ফোরামের সদস্য সচিব আজগর আলীর পরিচালনায় মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী । আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (বিসিসি) দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ও গ্রাহক ফোরামের যুগ্ম আহবায়ক সেলিম রেজা, আমানতকারী বিশিষ্ট আইনজীবী আল আমীন, ড. মাওলানা হেদাইতুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী অধ্যক্ষ ইকবাল হোসেন, রাজাবাজার আড়ৎদার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ , সাংবাদিক হাবিবুর রহমান আকন্দ, মহিলা আমানতকারী শাহনেওয়াজ রেবা ও নার্গিজ আরা , ব্যবসায়ী এনামুল হক রানা, ইঞ্জিনিয়র শরিফুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুখ। মানব বন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সালে ব্যাংক দখল করে প্রকৃত মালিকদের বের করে দিয়ে ব্যাংক থেকে ১ লক্ষ ৩১ হাজার ৫৩ লক্ষ টাকা লুটপাট করে ব্যাংককে পঙ্গু করা হয়েছে। আবার ব্যাংক কে ধ্বংস করতে এম ডি কে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ৩০০ কোটি টাকা ব্যাংক থেকে লুট করে নেওয়ার পাঁয়তারা চলছে। ব্যাংককে আগের অবস্থায় ফিরে নিতে প্রকৃত মালিকদের নিকট ব্যাংকের মালিকানা ফেরত দিতে হবে। বক্তারা আরো বলেন, ইসলামী ব্যাংক, ইসলামকে যারা ভালোবাসে তারা তাদের আমানত এই ব্যাংকে গচ্ছিত রাখে । কিন্তু ইসলাম বিরোধী শক্তি ভারতের চক্রান্তে ইসলাম ভালো না লাগলেও ইসলামী ব্যাংকের টাকা লুট করার জন্য আবার নজর দিয়েছে। তারা এই চক্রান্ত প্রতিহতের আহবান জানান।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews