নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক ইউনিয়ন বগুড়া আয়োজিত টি-১০ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে করতোয়া একাদশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে যমুনা একাদশ। শনিবার দুপুরে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে এক ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে দলটি। পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল যমুনা।
এর আগে সকালে উদ্বোধনী ম্যাচে করতোয়া একাদশ পদ্মা একাদশকে হারিয়ে ফাইনালে স্থান দখল করে। পরের ম্যাচে যমুনা একাদশ মেঘনা একাদশ হারিয়ে ফাইনাল নিশ্চিত করে।
ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করে আল-আমিনের অপরাজিত ৮১ রানের ওপর ভর করে ৯৯ রান সংগ্রহ করে করতোয়া একাদশ। যমুনার জুয়েল হাসান ও এনাম বাবু দুটি করে উইকেট নেন।
জবাবে ওপেনার আব্দুল হাকিমের ৬৫ রানের ঝোড়ো ইনিংসে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় যমুনা। জুয়েল হাসান ২৩ রানে অপরাজিত থাকেন।
ব্যাটে-বলে নৈপুণ্য দেখিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় ও টুর্নামেন্টসেরার পুরস্কার জেতেন আব্দুল হাকিম। প্রথম ম্যাচের সেরা খেলোয়াড় হন টি এম মামুন এবং দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় হন আব্দুল হাকিম। পুরো খেলায় দক্ষ অধিনায়কের পরিচয় দেন যমুনা একাদশের অধিনায়ক মোমিনুর রশিদ শাইন।
শনিবার সকাল ৯টায় বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। চার দলের এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।
বিশেষ অতিথি ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএফইউজের নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি গণেশ দাস, সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদ, সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশীদ শাইন ও প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাসসহ সাংবাদিক নেতারা।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply