1. admin@bogurapost.com : admin :
কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপন - BoguraPost
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্য ও ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ডের প্রতিবাদে বগুড়ায় সেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন এসপি জাহাঙ্গীর জুলাই হত্যা মামলায় সাবেক মেয়র সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বগুড়ার কাহালুতে ট্রাকের ধাক্কায় দুই ইউপি মেম্বার নিহত, এমপি মোশারফের শোক নিকার বৈঠকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে পিআইবি মহাপরিচালকের মতবিনিময় পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব : প্রধানমন্ত্রী বগুড়ায় সমাজ সেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ পেলেন ছাত্রদল নেতা বিপ্লব বগুড়ায় ট্রেনে কাটা পড়ে সহকারী শিক্ষিকার মৃত্যু, দ্বিতীয় ট্রেনে দেহ ছিন্নভিন্ন করতোয়াকে হারিয়ে মিডিয়া কাপের চ্যাম্পিয়ন যমুনা একাদশ

কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপন

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৯১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়া কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের ৬ষ্ঠ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও বৃক্ষরোপন করা হয়েছে।
শুক্রবার সকালে বগুড়া পৌরসভার ১৯ নং ওয়ার্ডের কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের প্রতিষ্ঠা উপলক্ষে ১ম অধিবেশনে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

এরপর বিভিন্ন প্রজাতির অর্ধ শতাধিক ফলজ,ঔষধি, বনজ চারাগাছ রোপন করা হয়।বৃক্ষরোপ কর্মসূচি শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কালিবালা সমাজ উন্নয়ন ক্লাবের উপদেষ্টা রুহুল আমিন বাকী, ক্লাবের সভাপতি মোঃ রাকিব হাসান রনি, সহ সভাপতি মোঃ সুজন শেখ, যুগ্ন সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, সাংগঠনিক সম্পাদক সিজানুর রহমান সিজান, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন সাহেদ,প্রচার সম্পাদক মোঃ সেলিম মাহমুদ,ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিজু, সদস্য জিলহজ্জ প্রাং, মোঃ জিহাদ প্রাং,মোঃ খলিল, মোঃ মামুন, মোঃ ইনছান, মেহেদী হাসান, মোঃ মোস্তাকিম, মোঃ বাবু, আল আমিন, মোঃ শামিম, আমিনুর রহমান প্রমূখ।

দ্বিতীয় অধিবেশনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ
ও পুরষ্কার বিতরণ এবং কেক কর্তন অনুষ্ঠিত হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews