1. admin@bogurapost.com : admin :
কাহালুতে থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষােভ সমাবেশ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কাহালুতে থানার সামনে শিক্ষার্থীদের বিক্ষােভ সমাবেশ

  • আপডেট সময় : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩২৯ বার

কাহালু( বগুড়া) প্রতিনিধিঃ

কোটা আন্দোলনকারিদের সরকার পতনের এক দফা দাবিতে সারাদেশের ন্যায় বগুড়ার কাহালুতে রোববার সকালে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ  বিক্ষােভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ টার দিকে শিক্ষার্থীরা রেলওয়ে বটতলায় জমায়েত হয়ে ভূয়া ভূয়া  শ্লোগান দিয়ে  বিক্ষোভ প্রদর্শন  করতে  থাকে। পরে মিছিলটি বাজারের প্রধান সড়ক হয়ে রেলগেট চারমাথা, উপজেলা পরিষদ চত্বর হয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে থেকে কাহালু থানার মুল ফটকে পৌঁছে  শিক্ষার্থীরা বেশ কিছু সময় বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষােভ প্রদর্শন করতে থাকে। এসময় থানার মুল ফটক বন্ধ করে পুলিশকে ভিতরে অবস্থান করতে দেখা যায়।  মিছিলটি হাইস্কুল রাস্তা দিয়ে আবারো রেলওয়ে বটতলায় এসে সকাল  সাড়ে ১১টায় সমাবেশ করে শিক্ষার্থীরা আগামীকাল সোমবার সকাল ১০ টায় একই কর্মসূচি পালনের ঘোষণা করেন। এসময় আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে মাঠে দেখা যায়নি। এদিকে শিক্ষার্থীদের এ বিক্ষােভের সময় উপজেলা আওয়ামী লীগের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews