1. admin@bogurapost.com : admin :
কুষ্টিয়ায় আওয়ামী লীগ কর্মী দুই ভাইকে কুপিয়ে হত্যা - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কুষ্টিয়ায় আওয়ামী লীগ কর্মী দুই ভাইকে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২৩৫ বার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়া জেলার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ বিএনপির লোকজন।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার ছাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া গ্রামের রমজান মন্ডলের ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ ওরফে হামেদ গাইন (৫০) ও নজরুল ইসলাম গাইন (৪৮)। তারা আওয়ামী লীগের স্থানীয় কর্মী বলে নিশ্চিত হওয়া গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ বিএনপির লোকজন। চা খাওয়া অবস্থায় এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে গাইন ও পেয়াদা বংশের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল। গাইন বংশ আওয়ামী লীগের সমর্থক ও পেয়াদা বংশ বিএনপি সমর্থক। পূর্ব পরিকল্পিতভাবে পেয়াদা বংশের লোকজন হামলা করে বলে তাদের দাবি। এতে দুজন নিহত হয়েছে।

পেয়াদা বংশের মৃত হারান বিশ্বাসের ছেলে ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সুমনের নেতৃত্বে, মনির উদ্দিন মনো, মহাবুলের ছেলে ফারুক, রনির ছেলে রাসেল, ওয়াসিম, ইকরামুল, জীবন ও ইন্তাদুল তাদের লোকজন নজরুল এবং হামিদকে কুপিয়ে হত্যা করেছে। এ ঘটনায় আহত হয়েছেন আসমত, জামাল ও আকবর। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুই ভাইকে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে। নিহতের পরিবার হত্যাকারীদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবির জানান, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখতে কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন অপরাধীদের ছাড় দেওয়া হবে না। পুলিশের বিভিন্ন সংস্থা ইতিমধ্যেই কাজ করছে বলে তিনি জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এই ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

 

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews