1. admin@bogurapost.com : admin :
কুড়িগ্রামে অপহৃত স্কুল ছাত্রী বগুড়ায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

কুড়িগ্রামে অপহৃত স্কুল ছাত্রী বগুড়ায় উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৪৫ বার

নিজস্ব প্রতিবেদক

 

কুড়িগ্রামে অপহৃত স্কুল ছাত্রীকে দেড় মাস পর উদ্ধার এবং অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত সাইফুর রহমান রানা(২১) কুড়িগ্রাম জেলা ভুরঙ্গামারী থানার ভরতেরছড়া এলাকার আব্দুস সামাদের ছেলে। শনিবার দিনগত রাতে বগুড়া শহরের মালতিনগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। রবিবার র‌্যাব০১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।

র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার জানান, গত ২০ মার্চ কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানাধীন ভরতেরছড়া এলাকায় স্কুল পড়ুয়া এক ছাত্রী স্কুলে যাওয়ার পথে আসামী মোঃ সাইফুর রহমান রানা ভিকটিমকে জোরপূর্বক তাহার ইচ্ছার বিরুদ্ধে অজ্ঞাত স্থানে সিএনজি করে অপহরণ করে নিয়ে যায়। উক্ত অপহরণের ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে গত মাসের ১৬ তারিখে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যের সৃষ্টি করে। এ ঘটনায় স্কুলগামী কোমলমতি শিক্ষার্থী ও সচেতন অভিভাবকদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে র‌্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ফলশ্রুতিতে ০৪ মে ২০২৪ ইং তারিখ ২৩৩০ ঘটিকায় র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার একটি আভিযানিক দল বগুড়া জেলার সদর থানা উপজেলার মালতিনগর এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধারপূর্বক আসামী মোঃ সাইফুর রহমান রানাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভুরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়েছে ও ভিকটিমকে ভুরুঙ্গামারী থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews