1. admin@bogurapost.com : admin :
কোটা আন্দোলনে সমর্থন দিয়ে ছাত্রলীগ সভাপতির পদত্যাগ: বিয়ের দিন গ্রেফতার - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

কোটা আন্দোলনে সমর্থন দিয়ে ছাত্রলীগ সভাপতির পদত্যাগ: বিয়ের দিন গ্রেফতার

  • আপডেট সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ২১৭ বার

নাটোর প্রতিনিধি

কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগের ৩ দিন পর বিয়ের দিন গ্রেফতার হয়েছেন নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ সোহাগ।

শুক্রবার (১৯ জুলাই) ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তিনি। এরপর সোমবার (২২ জুলাই) বিয়ের দিন ভোর রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।গ্রেফতার আবু সাঈদ সোহাগ উপজেলার আড়বাব ইউনিয়নের বোয়ালিয়া পাড়া গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গত শুক্রবার (১৯ জুলাই) ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবু সাঈদ সোহাগ তার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের তিন দিন পর ২২ জুলাই সোমবার পারিবারিকভাবে আবু সাঈদ সোহাগের সঙ্গে আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া আগরপুর গ্রামের ইমেইল হুদার মেয়ে রিমা খাতুনের বিয়ে আনুষ্ঠানিকভাবে আয়োজন করা হয়। কিন্তু বিয়ের দিন ভোর রাতে তাকে একটি মামলায় গ্রেফতার করে পুলিশ।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews