1. admin@bogurapost.com : admin :
গাইবান্ধার কোচাশহর ইউনিয়ন বিএনপির দুটি কমিটি ঘোষণায় প্রতিবাদে সংবাদ সম্মেলন - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

গাইবান্ধার কোচাশহর ইউনিয়ন বিএনপির দুটি কমিটি ঘোষণায় প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৩২১ বার
নিজস্ব প্রতিবেদক
গাইবান্ধার জেলার গোবিন্দগঞ্জ থানার কোচা শহর ইউনিয়ন বিএনপির দুটি কমিটি ঘোষণা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বঞ্চিত নেতাকর্মীরা। সোমবার বিকেলে বগুড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন কোচা শহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন।
সংবাদ সম্মেলনে তিনি এক লিখিত বক্তব্যে রাখেন, গোবিন্দগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক মোঃ ফারুক আহম্মেদ, ১নং সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও সদস্য সচিব মোঃ রেজানুল হাবিব রফিক ১০ মার্চ তারিখে স্বাক্ষরিত একই দিনে ১৫ টি ইউনিয়নের কমিটির অনুমোদন দেয়। তাহার মধ্যে ১৪নং কোচাশহর ইউনিয়ন বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট দুইটি আহ্বায়ক কমিটি ঘরোয়াভাবে অনলাইনে প্রকাশ করে। উক্ত দুই কমিটি বাতিলসহ আওয়ামী লীগ স্বৈরাচারে দোসরমুক্ত কমিটি বাতিল দাবি এবং ত্যাগী নেতা-কর্মীদের যথাযথ স্থান দিয়ে কমিটি পূর্নবিবেচনায় জোর দাবি জানাচ্ছি।
 একই দিনে কমিটি বাণিজ্যের মাধ্যমে ১৫টি ইউনিয়নের মধ্যে দুই একটি ইউনিয়ন বাদে বাকী সবগুলোতেই কমিটিতে একইভাবে আওয়ামী দোসরদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। উক্ত কমিটিতে অনেকেই অর্থের বিনিময়ে স্থান দেওয়া হয়েছে। ১৭ বছর স্বৈরাচারের আমলে আওয়ামী লীগের দালালি করছে তারা ৫ই আগস্টের পরে তারা আজ বিএনপি নেতা সেজেছে। এতে করে দীর্ঘ ১৭ বছর বিএনপি তৃর্ণমূলের আওয়ামী লীগের হামলা মামলায় ভুক্তভোগী ত্যাগী নেতা-কর্মীদের বঞ্চিত করা হয়েছে। আমরা বিএনপি উর্ধ্বতন নেতাসহ ও তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আওয়ামী দোসরমুক্ত কমিটি বাতিল ও ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে উক্ত কমিটি পূর্ণবিবেচনা জোর দাবি জানাচ্ছি। এ সময় কোচা শহর ইউনিয়ন বিএনপি,যুবদর,ছাত্রদলের বঞ্চিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews