1. admin@bogurapost.com : admin :
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউপির পশ্চিম বাছোহাটি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শহিদুল ইসলাম ওই গ্রামের আজগর আলীর ছেলে। আর শহিদুলের ছেলে শিহাব মিয়া স্থানীয় হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, শহিদুল ইসলাম সকালে ছেলে শিহাবকে সঙ্গে নিয়ে আমন ধানের ক্ষেতে পানি সেচ দেওয়ার জন্য বের হয়েছিলেন। বাড়ির পাশের পুকুর থেকে সেচ পাম্প চালু করতে গিয়েছিলেন তারা। তাদের বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাদের সন্ধানে ঘটনাস্থলে গিয়ে বাবা-ছেলের মরদেহ পড়ে থাকতে দেখতে পান।

ধারণা করা হচ্ছে, সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে শিহাব প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে শহিদুল ইসলামও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews