1. admin@bogurapost.com : admin :
গাজীপুরে আ.লীগের ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

গাজীপুরে আ.লীগের ৩ শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৪৬ বার

গাজীপুর প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনে গাজীপুরের কোনাবাড়ীতে হামলার ঘটনায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২২৭ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।

এ ছাড়া অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

শনিবার (৩ মে) জিএমপি কোনাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন রাজশাহীর মোহনপুর থানার শিয়ালকোলা গ্রামের বাবুল হোসেনের ছেলে নুর মোহাম্মদ।

বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন।

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে মামলাটি রুজু করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান (মতি), বাসন থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হিরা সরকার, বাসন থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রকিব সরকার, গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত বাবু, কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি রহমান, কোনাবাড়ি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, খলিলুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শিল্পী আক্তার প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews