1. admin@bogurapost.com : admin :
জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বগুড়ায় দেড় লক্ষাধিক কিশোরীকে টিকা দেওয়া হবে - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বগুড়ায় দেড় লক্ষাধিক কিশোরীকে টিকা দেওয়া হবে

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার

নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় দেড় লক্ষাধিক কিশোরিকে জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে এইচপিভি টিকা দেয়া হবে। আগামী ২৪ অক্টোবর থেকে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হবে এবং তা চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়। আগামী ২৪ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

সিভিল জানান, এইচপিভি (হিউম্যান প্যাপিলোমো ভাইরাস) টিকা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করে। জরায়ু মুখের ক্যান্সার বাংলাদেশে নারীদের দ্বিতীয় সর্বোচ্চ ক্যান্সার। জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার ডোজ ১ টি ই যথেষ্ট। এইচপিভি টিকা পরিক্ষিত,নিরাপদ এবং কার্যকর। তিনি বলেন, বেলজিয়ামের তৈরী এই টিকার বাজার মুল্য ৫ হাজার টাকা। ইউনিসেফের সহযোগিতায় বিনামূল্যে টিকা প্রদান করা হবে। তিনি আরো বলেন, টিকা দেয়ার জন্য ওয়েব সাইটে নিবন্ধন নিশ্চিত করে টিকা কার্ড সঙ্গে রাখতে হবে। মঙ্গলবার পর্যন্ত বগুড়া জেলায় ১৮ হাজার ৬শ রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেন, জেলার ১২ টি উপজেলার ১০ থেকে ১৪ বছর বয়সী এক লক্ষ ৬৩ হাজার ৪৪৫ জনকে টিকা প্রদান করা হবে। ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ৫ম শ্রেনি থেকে ৯ম শ্রেনি পর্যন্ত এক লক্ষ ৬১ হাজার ৮০ জন ছাত্রীকে বিনামুল্যে টিকা দেয়া হবে। এছাড়াও ৯ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে কমিউনিটি পর্যায়ে ৭ হাজার ২৬৫ জন কিশোরীকে এই টিকা দেয়া হবে। বিনামূল্যের এই টিকা নিয়ে কেউ যেন টাকা দাবী এবং গুজব ছড়াতে না পারে সেদিকে সবাইকে নজর রাখার জন্য জেলা প্রশাসক আহ্বান জানান। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহুল আলম, বগুড়ার সিভিল সার্জন ডাঃ শফিউল আজম, বগুড়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মিরা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews