1. admin@bogurapost.com : admin :
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের দোয়া ও খাদ্য বিতরণ - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের দোয়া ও খাদ্য বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৯৮ বার

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরাম বগুড়া ইউনিটের উদ্দ্যেগে দোয়া ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করা হয়। বুধবার বগুড়া বার সমিতির গওহর আলী বার ভবন ও মতিয়র রহমান বার ভবনের মসজিদে বাদ জোহর দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দোয়ার অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাড, মাওলানা আব্দুল গফুর। দোয়া শেষে বগুড়া জেলা জজ আদালত প্রাঙ্গণে খাদ্য বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড, মোঃ আলী আসগারের সভাপতিত্বে এবং ফোরামের সাধারণ সম্পাদক এ্যাড, মোঃ মোজাম্মেল হক এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোঃ মোশারফ হোসেন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক, শহীদ-উন-নবী সালাম ও খায়রুল বাশার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার কাউন্সিলের সদস্য এ্যাড, শফিকুল ইসলাম টুকু, পি.পি এ্যাড, আব্দুল বাছেদ, এ্যাড, এ.কে.এম সাইফুল ইসলাম বগুড়া বার সমিতির সভাপতি এ্যাড, আতাউর রহমান খান মুক্তা, সাধারণ সম্পাদক এ্যাড, রফিকুল ইসলাম (১), সাবেক সাধারণ সম্পাদক, এ্যাড, জহুরুল হক জাফর, এ্যাড, নাজমুল হুদা পপন, এ্যাড, সুফিয়া বেগম কহিনুর, এ্যাড. আতাউর রহমান আতিক, এ্যাড, আজাদ তালুকদার, এ্যাড, আসিবুজ্জামান আশিব, এ্যাড, আবু সাঈদ বিলাশ, এ্যাড, আল-আমিন রাসেল, এ্যাড, মৌসুমি আকতার, এ্যাড, সালমা আকতার, এ্যাড রহিমা খাতুন মেরী প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন ফ্যাসিষ্ট সরকারের প্রেতাতুরা এখনও বিচার বিভাগ ও প্রশাসন ঘাপটি মেরে বসে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। অবিলম্বে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী করেন এবং অবিলম্বে নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের আদর্শ ফিরিয়ে দেওয়ার জোর দাবী জানায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews