1. admin@bogurapost.com : admin :
জামিনে মুক্ত হয়ে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জামিনে মুক্ত হয়ে ফের গ্রেফতার আ.লীগ নেত্রী

  • আপডেট সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৯ বার

নিজস্ব প্রতিবেদক

উচ্চ আদালতের আদেশে জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে ফের গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেত্রী মাহফুজা খানম লিপি (৪৫)। তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আরেকটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

এর আগে শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সাতমাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যার চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী-স্ত্রী দুজনেই বগুড়া জেলা কারাগারে বন্দি ছিলেন।

তিনি আরো বলেন, বগুড়া সদর থানায় হওয়া অপর একটি হত্যাচেষ্টা মামলায় মাহফুজা খানম লিপিকে গ্রেফতার করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews