1. admin@bogurapost.com : admin :
টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু - BoguraPost
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বগুড়ায় ১৪ নং ওয়ার্ড বিএনপির মিছিল ও সমাবেশ বগুড়ায় রাস্তায় বাইক রাখায় সাবেক পুলিশ কর্মকর্তাকে ৩ হাজার টাকা জরিমানা এমপি গাজী নজরুল ফের ৪ দিনের রিমান্ডে বগুড়ায় জেলা জজের পুনঃপদায়ন বাতিলের দাবিতে দ্বিতীয় দিনেও আদালত বর্জন বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি

টঙ্গীতে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু

  • আপডেট সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৩১ বার

জাহাঙ্গীর আলম, টঙ্গী থেকে

৫৮তম বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার পূর্ব প্রস্তুতি হিসেবে ৫ দিনব্যাপী জোড় ইজতেমা শুরু হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) ফজর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরসহ টঙ্গী ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হচ্ছে তাবলীগ জামাতের মাওলানা জোবায়ের অনুসারীদের তিন চিল্লার পুরাতন সাথীদের ‘পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা’।

জোড় ইজতেমায় দেশের সব জেলা থেকে মাওলানা জোবায়ের অনুসারীদের পুরাতন সাথীরা আগমন করছেন। দেশের ৬৪ জেলা ছাড়াও বিশ্বের ১২-১৩টি দেশের ৪ শতাধিক বিদেশি মেহমান আগমন করবেন বলে জানা যায়।

দেশের বিভিন্ন জেলা থেকে বৃহস্পতিবার রাতে থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান ইজতেমা ময়দানে সমবেত হচ্ছেন। আগত সকল সাথীদের নিয়ে শবগুজারির মাধ্যমে জোড় ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় বলে জানা যায়।

অপরদিকে, মাওলানা সাদ গ্রুপের অনুসারী মুসল্লিরা টঙ্গী ইজতেমা ময়দানে আগামী ২০ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ৫ দিনব্যাপী জোড় ইজতেমা পালন করবেন বলে জানা যায়।

গত ৪ নভেম্বর দুই পক্ষের শুরা সাথীদের উপস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক আয়োজিত এক সভায় বিশ্ব ইজতেমা-২০২৫ এর দুই পর্বের সময় নির্ধারিত হয়। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি ২০২৫ এবং দ্বিতীয় পর্ব ৭ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

সভায় বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর ও প্রস্তুতি, নিরাপত্তা, বিদেশি অতিথিদের ভিসা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ভাসমান ব্রিজ নির্মাণ, জরুরি দুর্যোগে ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা, আখেরি মোনাজাতের দিন যানজট নিরসনসহ ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews