পাবনা প্রতিনিধি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান আব্দুর রহমান মজুমদার (৬৫)। সেই শোকে পরিবারের সবাই শোকাচ্ছন্ন। এ অবস্থায় আব্দুর রহমানের ছেলে রমজান আলী মজুমদারও (৩২) ডেঙ্গুতে আক্রান্ত। তবে তার অবস্থায়ও সংকটাপন্ন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া এলাকায়।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রক্ত পরীক্ষায় আব্দুর রহমান জানতে পারেন তিনি ডেঙ্গুতে আক্রান্ত। এরপর তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিতে থাকেন। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে ২০ নভেম্বর তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় তিনি মারা যান।
এদিকে, শরীরে জ্বর অনুভব হলে ১৯ নভেম্বর ছেলে রমজান আলী বেসরকারি একটি হাসপাতালে রক্ত পরীক্ষায় জানতে পারেন তারও ডেঙ্গু পজিটিভ। এরপর বাড়িতে চিকিৎসা নিতে থাকেন তিনি। শনিবার বাবার মৃত্যুর পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
রমজান আলীর আত্মীয় জহুরুল ইসলাম জানান, বাবা আব্দুর রহমান মারা যাওয়ার পর রমজান আলী মানসিকভাবে ভেঙে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও সংকটাপন্ন। কমে গেছে রক্তে প্লাটিলেট।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply