1. admin@bogurapost.com : admin :
তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত - BoguraPost
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বগুড়া সিটি করপোরেশনের প্রথম ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল অনুমোদন: বগুড়া জেলা ছাত্রদলের আনন্দ মিছিল মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষ মেলা শুরু

তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বগুড়ায় যুব সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০২ বার

নিজস্ব প্রতিবেদক

 

বগুড়া-তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র উদ্যোগে শনিবার দুপুরে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া’র হলরুমে আয়োজিত যুব সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম- সচিব ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন
অধিদপ্তর বগুড়া’র উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন। বিশেষ অতিথি ছিলেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম, জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বক্তব্য রাখেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি ও বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মোস্তফা মোঘল, নাগরিক কমিটি বগুড়া জেলা সংগঠক আব্দুল্লাহিত তাকি, বগুড়া জেলা যুব পরিষদের সভাপতি ইমরান বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি মো: জাকিরুল ইসলাম, মো: রবিউল ইসলাম (আদর), ২০২৪ সালে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত উদ্যোক্তা এস এ জাহিদ সরকার, উদোক্তা রেশমা আক্তার, লিমা, এনামুল হক প্রমূখ। অনুষ্ঠানে একজন শিক্ষিত বেকারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews