টাঙ্গাইল প্রতিনিধি
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশে প্রথম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ৬ হাজার এসএসসি পরীক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম।
শনিবার (৩১ মে) টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন কোর্সের উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক শ্রমবাজারে মাঝারি দক্ষ শ্রমিক বা অদক্ষ শ্রমিক নিতে চায় না। এজন্য দক্ষ শ্রমিকের সংখ্যা বাড়াতে হবে। দক্ষ শ্রমিক ছাড়া শ্রমবাজারে ভবিষ্যৎ ভালো হবে না। সেজন্য প্রাইমারি ধাপ হিসেবে আমরা এটি শুরু করলাম।
তিনি বলেন, এসএসসি পরীক্ষার ৬ মাস শিক্ষার্থীদের কোনো কাজ থাকে না। এই শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করব। তাদের কম্পিউটার, গ্রাফিক্সসহ বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। মন্ত্রণালয়ে দায়িত্ব নেয়ার পর বাইরের দেশে অনেক কর্মসংস্থানের সুযোগ পেয়েছি। সার্বিয়া, রোমানিয়াসহ ইউরোপে সুযোগ সৃষ্টি হয়েছে।
ড. আসিফ নজরুল বলেন, জাপান থেকে ১ লাখ শ্রমিক নেয়ার অফার পেয়েছেন প্রধান উপদেষ্টা। মালেয়শিয়া গিয়ে বলেছিলাম সবচেয়ে বেশি শ্রমিক বাংলাদেশ থেকে নেবে। সৌদি আরব ও জর্ডানে যারা নিয়মিত ছিল তাদের নিয়মিত নেবে- এমন আশ্বাস পেয়েছি। তবে বাহরাইনে জটিলতা রয়েছে, সেটি নিরসনে চেষ্টা চলছে। প্রবাসী কল্যাণ লাউঞ্জ করা হয়েছে। ভবিষ্যতে প্রবাসীর জন্য একটা হাসপাতাল করার স্বপ্ন রয়েছে। এ হাসপাতালের মালিক হবে তারাই।
টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শরীফা হক। এ সময় উপস্থিত ছিলেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহম্মদ মোজাফফর। এতে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ রাশেদুল ইসলাম।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply