1. admin@bogurapost.com : admin :
ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে - বগুড়ায় তারেক রহমান - BoguraPost
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ‘নতুন কুঁড়ি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’ এর ৭ম ম্যাচ অনুষ্ঠিত গুলশানে আওয়ামী লীগের মিছিল, ওসির পর সরানো হলো ডিসিকেও আওয়ামী লীগ পালানোর মতো জায়গা পেলেও বিএনপি পালানোর জায়গাও পাবে না, বগুড়ায় নাযেবে আমীর  বগুড়ায় ৫৩ তম জাতীয় ক্রীড়া সমিতির ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের ঠনঠনিয়া শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক ১২ নভেম্বর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: ইসি বগুড়ায় ৫৩ তম জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির ক্রীড়া প্রতিযোগিতা শুরু প্রবীণ হিতৈষী সংঘ বগুড়া জেলা শাখার ত্রি বার্ষিক সভা ও কমিটি নির্বাচন প্রথমবারের মতো ভারত থেকে আনা হচ্ছে ইলিশ মাছ সংসদে কিছু করতে না পেরে রাজপথে নামতে বাধ্য হয়েছি : বগুড়ায় জামায়াত আমির 

ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে – বগুড়ায় তারেক রহমান

  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৩ বার

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বগুড়ায় দলের নেতৃবৃন্দকে নির্দেশ দেন।দলীয় নেতৃবৃন্দকে নির্বাচনের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়ে বলেন, এবারের নির্বাচন সহজ হবে না। ধানের শীষের ভোট চাইতে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে।

শনিবার সকালে বগুড়ার একটি হোটেলে অনুষ্ঠিত বিএনপি’র তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি ওই নির্দেশনা দেন। বগুড়া-৬ আসনে নির্বাচন উপলক্ষ্যে ওই মতিনিবময় সভায় বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র নেতৃবৃন্দ ছাড়াও দলটির সদর উপজেলা ও শহর কমিটির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া ভ্রমণ

দলীয় সূত্রগুলো জানায়, বগুড়া-৬ আসনে প্রার্থী তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণার কৌশল নির্ধারণের জন্যই ওই সভা আহবান করা হয়। সভা শেষে দুপুর ১২টার পর তিনি সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন।
বগুড়া জেলা বিএনপি রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তারেক রহমান দলে নিজের অবস্থান অর্থাৎ দলের প্রধানের দায়িত্ব পালনের কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমার পক্ষে আগের মত আপনাদের সময় দেওয়া সম্ভব হবে না এবং বগুড়ায় অবস্থান করাও সম্ভব হবে না। এক্ষেত্রে আপনাদের প্রত্যেককে ধানের শীষের কান্ডারীর ভূমিকা পালন করতে হবে।

বগুড়াবাসীর প্রতি নিজের ভালবাসার কথা ব্যক্ত করতে গিয়ে তারেক রহমান বলেন, দল যখন ক্ষমতায় ছিল তখন বগুড়ার জনগণের উন্নয়নে আমরা কাজ করেছি। আবার যখন বিরোধী দলে ছিল তখন শীত বস্ত্র বিতরণ এবং বন্যার্তদের সহায়তাসহ নানা ধরনের কাজ করা হয়েছে। আগামীতে সরকার গঠন করলে বগুড়ার উন্নয়নের নিশ্চয়তা দিয়ে তিনি বলেন, বগুড়ার কোথায় কি করতে হবে সেটি তিনি জানেন।

১২ ফেব্রুয়ারি ভোটের দিন কেন্দ্রে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের পাশাপাশি ফলাফল সংগ্রহ পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে দলের স্থানীয় নেতৃবৃন্দকে তিনি বলেন, আপনাদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

দয়া করে শেয়ার করুন


Deprecated: File Theme without comments.php is deprecated since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews