1. admin@bogurapost.com : admin :
নিজ ঘর থেকে মা ও শিশু সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার - BoguraPost
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বগুড়ার শেরপুরে মেয়ের জন্মদিনেই মায়ের মৃত্যু সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডনকে কারাগারে বগুড়ায় সঠিক ও সুষ্ঠভাবে ফসল উৎপাদনে চাহিদা মতো সার সরবরাহের দাবি  বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কায় বাবা-ছেলেসহ নিহত ৩ বগুড়ায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্পপার্ক স্থাপন করা হবে : বাণিজ্যমন্ত্রী বগুড়ায় শ্রমিকদলের বহিস্কৃত নেতা লিটন শেখ বাঘার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি: মির্জা ফখরুল বগুড়ায় বাসচাপায় ৭ দিনমজুর নিহতের ঘটনায় তদন্ত কমিটি বগুড়া কানছগাড়ি বণিক সমিতির সভাপতি সেলিম সম্পাদক রকি নির্বাচিত চা শিল্পের সমস্যা সমাধানে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজ ঘর থেকে মা ও শিশু সন্তানসহ তিনজনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় নিজ ঘর থেকে প্রবাসীর স্ত্রী ও তার সন্তানসহ দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মণিপুর গ্রামের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-মণিপুর গ্রামের সৌদি আরব প্রবাসী জহির মিয়ার স্ত্রী সুখী আক্তার (২৫), তার শিশু সন্তান হোসাইন (৫) এবং জহির মিয়ার ভাই সাত্তার মিয়ার ছেলে শিশু জোবায়ের (৬)।

জানা গেছে, সকালে স্থানীয়রা কোনও সাঁড়াশব্দ না পেয়ে তাদের খোঁজ নেন। এসময় জানালা দিয়ে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে মরদেহগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানিয়েছেন, মরদেহগুলোর প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024 by Bogurapost
Theme Customized By BreakingNews