বগুড়াপোস্ট ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিবিসিকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতে দেখছে এবং যথাসময়ে এ রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।
তিনি আরো বলেন, সরকারের দিক থেকেও একই ধরনের নির্দেশনা ছিল। এখন রোডম্যাপ অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে—এটাই আমাদের প্রত্যাশা।
এর আগে, আজ দুপুরে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। এতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করাসহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীর তথ্য উল্লেখ করা হয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/bogurapo/public_html/wp-includes/functions.php on line 6260
Leave a Reply